রাউজানের পশ্চিম গুজরা পারিয়ালপাড়ায় প্রতিবছরের ন্যায় এবারও সর্বজনীন শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা কমিটির উদ্যোগ ক্ষেত্রপাল পূজা উপলক্ষে দুদিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-১৩ এপ্রিল, সোমবার বিকেল ৩টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও উদ্বোধন, বিকেল ৪টায় গীতাপাঠ, ৫টায় ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতী, রাত ৯টায় ক্ষেত্রপাল বিগ্রহ প্রদর্শন, উত্তোলন ও মাঙ্গলিক অনুষ্ঠান, রাত সাড়ে ৯টায় কার্যকরী পরিষদের সভা এবং রাত ১০টায় প্রসাদ বিতরণ।
এছাড়া ১৪ এপ্রিল, মঙ্গলবার, সকাল ৬টায় চণ্ডীপাঠ, ৭টায় পূজাগ্রহণ, বেলা ১২টায় ক্ষেত্রপাল বিগ্রহের পূজা আরম্ভ, দুপুর ১টায় ঠাকুরের ভোগ ও মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টায় বলিদান ও বিকেল ৩টায় পূজা বিতরণ ও নিলাম অনুষ্ঠান।
দুদিনব্যাপী সকল আয়োজনে ভক্তদের সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী জয়দীপ রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক অসীম পারিয়াল।
যেভাবে যেতে হবে মন্দিরে
চট্টগ্রাম শহরে থেকে অটোরিকশায় অথবা কাপ্তাই রাস্তার মাথা থেকে লোকালে জনপ্রতি ২০ টাকা ভাড়ায় বরিয়াখালী গেইট। এরপর অটোরিকশা বা রিকশায় ২০ টাকা ভাড়ায় কেরানিহাট। সেখান থেকে একটু এগোলেই পারিয়ালপাড়া। এছাড়া বরিয়াখালী গেইট নেমে ৩০ মিনিট হাঁটলেই পারিয়ালপাড়ার ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির।
পতাকানিউজ

