চট্টগ্রামের রাউজানে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল রক্তাক্ত সংঘর্ষে রূপ নিয়েছে। এতে আহত হয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খোন্দকার। তিনি ছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ২০–২৫ জন নেতাকর্মী। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সত্তারঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোলাম আকবরের অনুসারীরা দাবি করেছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা খোন্দকারের গাড়িবহরের ওপর হামলা চালান।
রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : গোলাম আকবরসহ আহত ৩০


আরও পড়ুন
সর্বশেষ
নিউজ আর্কাইভ
