রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকায় মুন্সিবাড়ির একটি কারখানায় শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ৩টার দিকে আগুন লেগেছে।
খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তাদের ৮টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পতাকানিউজ/এআই

