রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল ফকির, ছাত্রলীগ কর্মী নাহিদ হাসান শাওন, গাজীপুরের শ্রমিক লীগ নেতা মাহবুব আলম লিটন ফকির, চাঁদপুর যুবলীগ নেতা নিজাম উদ্দিন কিরন, পিরোজপুর ছাত্রলীগ নেতা রিয়াদ মাতুব্বর এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সদস্য সিরাজুল ইসলাম রাকিব।
ডিবির বিভিন্ন বিভাগের টিম রোববার ও সোমবার পৃথক অভিযানে রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী, উত্তরা, মগবাজার, কদমতলী ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
পতাকানিউজ/এআই

