রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় বিএনপি নেতা রাকিব হোসেন বিশালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শনিবার, ২৭ ডিসেম্বর রাতে এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় রাকিব হোসেন বিশালকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। হামলার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
পতাকানিউজ/এআই

