পতাকা নিউজ
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬
Habigonj Back Road

সড়কজুড়ে কাদাপানি, খানাখন্দ—দুর্ভোগের শেষ নেই

Visa USA

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: জলাশয় ভরাট করে নির্মাণ হচ্ছে থানা ভবন
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

জলাশয় ভরাট করে নির্মাণ হচ্ছে থানা ভবন

পতাকা প্রহরী
মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ
রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার সংরক্ষিত ঝিলের অর্ধেক জমি রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে গণপূর্ত অধিদপ্তর

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার সংরক্ষিত ঝিলের অর্ধেক জমি রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছে গণপূর্ত অধিদপ্তর—এমন তথ্য প্রকাশের পর নগর পরিকল্পনাবিদ ও পরিবেশকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী জায়গাটি একটি সংরক্ষিত জলাধার হিসেবে চিহ্নিত, যা রাজধানীর বৃষ্টির পানি নিষ্কাশন, ভূগর্ভস্থ পানির পুনর্ভরাট ও তাপমাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

গণপূর্তের এই সিদ্ধান্তকে ‘পরিবেশবিধি লঙ্ঘন ও আত্মঘাতী পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ঝিল ভরাটের ফলে মালিবাগ-রামপুরা এলাকায় স্থায়ী জলাবদ্ধতা ও তাপদূষণ আরও বেড়ে যাবে।

মালিবাগ চৌধুরীপাড়ার মাটির মসজিদ-সংলগ্ন ও রামপুরার বউবাজারের মধ্যবর্তী স্থানে প্রায় ৩৯ একর জায়গাজুড়ে রয়েছে ঐতিহ্যবাহী চৌধুরীপাড়া ঝিল। এই ঝিলের দক্ষিণাংশে বর্তমানে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে পরিষ্কার কার্যক্রম চলছে—যেখানে রামপুরা থানার স্থায়ী ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সিএসআই কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের কর্মীরা জানিয়েছেন, এখন নকশা অনুমোদনের অপেক্ষা চলছে; পেলে দ্রুত কাজ শুরু হবে।

গণপূর্ত অধিদপ্তরের একটি সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন থানার স্থায়ী ভবন নির্মাণের চলমান প্রকল্পের আওতায় রামপুরা থানার জন্য ঝিলের ৫০ শতাংশ জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

ডেঙ্গু কেড়ে নিল আরও ৪ প্রাণ, মৃত্যু বেড়ে ১২১
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি, মোট মৃত্যু ৯৯৭
কিশোরী তমা হত্যার আসামি বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (উন্নয়ন) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বরাদ্দকৃত জায়গাটি জলাশয়ের অংশ নয়; বরং এটি ব্যক্তিমালিকানাধীন জমি ছিল, যা অধিগ্রহণ করে গণপূর্ত থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, চৌধুরীপাড়া ঝিল ড্যাপে সংরক্ষিত জলাধার হিসেবে তালিকাভুক্ত—যা ভরাট করা আইনে নিষিদ্ধ। তাদের অভিযোগ, গণপূর্ত অধিদপ্তর রাজউকের অনুমোদন ছাড়াই এ বরাদ্দ দিয়েছে। রাজউক ইতিমধ্যে গণপূর্তে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যাতে বরাদ্দের প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা চাওয়া হবে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার এ বিষয়ে মন্তব্য না করে বিষয়টি ঢাকা গণপূর্ত সার্কেল-৪-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে পাঠান। কিন্তু তিনি ফোন ও বার্তা—কোনোটিরই জবাব দেননি।

‘সেইভ ফিউচার বাংলাদেশ’-এর প্রধান সমন্বয়ক ও জলবায়ু ন্যায়বিচারকর্মী নয়ন সরকার এ সিদ্ধান্তকে “রাষ্ট্রীয়ভাবে জলাধার হত্যার পদক্ষেপ” বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ড্যাপে সংরক্ষিত জলাধার ভরাট করা মানে শুধু পরিবেশের ক্ষতি নয়—এটি নগরবাসীর জীবনের ঝুঁকি বাড়ানো, ভূগর্ভস্থ পানির ঘাটতি এবং তাপদূষণ বাড়ানোর মতো অপরাধ।
তার মতে, সরকার চাইলে বিকল্প জমিতে থানা নির্মাণ করতে পারে, কিন্তু সংরক্ষিত জলাধার দখল করা কোনোভাবেই ন্যায্য নয়। এতে সংবিধানের ১৮(ক) অনুচ্ছেদসহ জলাধার সংরক্ষণ আইন, ২০০০ লঙ্ঘিত হচ্ছে।

পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিচালক ফরিদ আহমেদ জানান, বিষয়টি তদন্তাধীন। তাদের পরিদর্শক সরেজমিন যাচাই করছেন জমি বরাদ্দের বিষয়টি। জমির রেকর্ড হাতে পেলেই তারা বিস্তারিত জানাতে পারবেন।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জলাধারের শ্রেণি পরিবর্তনের জন্য জটিল অনুমোদন প্রক্রিয়া রয়েছে, যা অনুসরণ না করলে বরাদ্দ বেআইনি হয়। ড্যাপে যদি এটি জলাধার হিসেবে উল্লেখ থাকে, তবে সেখানে স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ও আইপিডির পরিচালক ড. আদিল মুহাম্মদ খান বলেন, “এটি জনবিরোধী ও আত্মঘাতী সিদ্ধান্ত। গণপূর্ত কীভাবে রাজউকের অনুমোদন ছাড়াই সংরক্ষিত জলাধার ভরাটের উদ্যোগ নেয়, সেটি একটি বড় প্রশ্ন।”

তিনি আরও বলেন, “আগের সরকারের সময় যেমন হাতিরঝিলসহ বিভিন্ন জলাশয় ধ্বংস করা হয়েছে, এখনো সেই ধারাই চলছে। হাইকোর্টের রায় অনুযায়ী জলাধার জীবন্ত সত্তা; তাই এটি ভরাট করা একটি ফৌজদারি অপরাধ।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতায় ‘দেশের বিভিন্ন স্থানে ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ক্যাম্প, নৌ-পুলিশকেন্দ্র, রেলওয়ে পুলিশ থানা ও আউটপোস্ট, ট্যুরিস্ট পুলিশ সেন্টার এবং হাইওয়ে পুলিশের জন্য স্থায়ী ভবন নির্মাণ’ প্রকল্পের অংশ হিসেবে রামপুরা থানার ভবন নির্মাণ করা হচ্ছে।
মোট প্রকল্প ব্যয় ৭৩০ কোটি ৫৭ লাখ ৯৮ হাজার টাকা, মেয়াদ তিন বছর। গত ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী এ প্রকল্পের উদ্বোধন করেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

পরিবেশবিদদের মতে, জলাধার দখল বা ভরাট ঢাকার জলাবদ্ধতার মূল কারণগুলোর অন্যতম। যেখানে সরকার খাল ও জলাধার উদ্ধার অভিযান চালানোর কথা বলছে, সেখানে রাষ্ট্রীয় সংস্থার উদ্যোগে সংরক্ষিত জলাধার দখল নীতিগত বৈপরীত্য তৈরি করছে।

চৌধুরীপাড়া ঝিলের মতো জলাধার যদি একে একে বিলুপ্ত হয়, তবে রাজধানী ঢাকার বৃষ্টিপাত-পরবর্তী জলাবদ্ধতা ও তাপদূষণ আগামী বছরগুলোতে ভয়াবহ রূপ নিতে পারে।

পতাকানিউজ/এনটি

বিষয় :গণপূর্ত অধিদপ্তরথানা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানিনির্ভরতা থেকে মুক্তি পেতে আরও একধাপ এগিয়েছে। রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির ওপর নতুন নিষেধাজ্ঞা অনুমোদনের মাধ্যমে সদস্য দেশগুলো ২০২৮ সালের জানুয়ারির মধ্যে এ নির্ভরতা পুরোপুরি শেষ করার পরিকল্পনা নিয়েছে রুশ গ্যাস নির্ভরতা কাটাতে ইইউর কৌশলগত নিষেধাজ্ঞা
পরের লেখা দেশের সর্ববৃহৎ এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে যুক্ত হলো তৃতীয় বৃহদাকার এয়ারবাস এ৩৩০-৩০০ ইউএস-বাংলায় তৃতীয় এয়ারবাস ৩৩০
Ad imageAd image
আরও পড়ুন
Mil Machine

মেশিনে জড়িয়ে প্রাণ গেল মিল মালিকের

Death Nurun Nahar

ইঁদুর মারার ওষুধ খেয়ে বৃদ্ধার মৃত্যু

Tree theft

লাউয়াছড়া উদ্যানের সেগুন গাছ চুরি, বনবিভাগের যোগসাজশের অভিযোগ

Arrest Momin

চট্টগ্রামে হিজড়াদের ‘গুরুমা’ মৌসুমী হত্যায় যুবক গ্রেপ্তার

Death 1

বাবার চোখের সামনে ব্যাটারি রিকশা কেড়ে নিল সন্তানের প্রাণ

সর্বশেষ
PM Japan

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহযোগিতা দেবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

Hum Dengu

ফেনীতে ডেঙ্গুর সঙ্গে বাড়ছে হামের প্রকোপ

SIBPLC

আজ থেকে আমানতের টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

বগুড়া-৬ ও শেরপুর-৩

উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা জারি, কী আছে প্রজ্ঞাপনে

Feni Bus Accident

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ১, আহত ১০

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?