সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার, ২ নভেম্বর বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অনুরোধে অভিযান চালিয়ে শাহজাহানপুর থানার একটি টিম শিশুদের উদ্ধার করে।
উদ্ধারকৃত শিশুরা হলো- তানিম আহাম্মেদ (১২), আব্দুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, ট্রেনে করে ঢাকায় এসে পথ হারিয়ে ফেলে এবং গত ছয় দিন ধরে ওই হোটেলে বয়ের কাজ করছিল।
পুলিশ জানিয়েছে, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকানিউজ/এআই

