দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। তবে পূর্বঘোষিত দুটি দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার, ১৯ ডিসেম্বর রাত রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলীয় সাংগঠনিক বিষয় এবং আসন্ন কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হতে পারে।
এদিকে আজ, শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কর্মসূচি এবং বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
পতাকানিউজ/আরবি

