বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ৬ জন সদস্য ভোট দেননি। এদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।
বৃহস্পতিবার, ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যরা সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।
ভোট না দেয়া বিএনপির তিন এমপি হলেন— মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। এছাড়া, জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারাহানা ভোট দেননি।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারেননি। তবে অন্য ৫ সংসদ সদস্যের ভোট না দেয়ার কারণ জানা যায়নি।

এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।
পতাকানিউজ/আরবি

