রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার, ১৬ আগস্ট দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কনফারেন্স রুমে নির্বাচনি কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন যাচাই-বাছাই শেষে মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয় বিএনপি।
মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।
এর আগে আজ সকালে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্রও বৈধ হয়েছে।
এবার রাষ্ট্রপতি পদে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বিএনপি একটি এবং ১১ দলীয় ঐক্য দুটি মনোনয়নপত্র জমা দিয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। আর ২০ আগস্ট নির্বাচন।
পতাকানিউজ/আরবি

