আসন্ন ত্রয়োদশ জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মঙ্গলবার, ২৭ জানুয়ারি নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সচিব আখতার আহমেদ জানান, ‘মহামান্য রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। অ্যাপে নিবন্ধনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নিবন্ধনের পর ডাকযোগে রাষ্ট্রপ্রধানের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হবে।’
এর আগে দ্বাদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন রাষ্ট্রপতি। তবে সেটি ছিল প্রথাগত পদ্ধতি।
এবার প্রবাসী ও দেশের ভেতরে ভোটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, আইনশৃঙ্খলা বাহিনী ও কয়েদিদের ভোট দেওয়ার সুযোগ তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির তথ্য মতে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে (দেশে এবং প্রবাসী মিলে) মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। ইতিমধ্যে নিবন্ধনকারী ৭ লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসী ভোটারের সংশ্লিষ্ট গন্তব্যের দেশে ব্যালট পৌঁছেছে।’
পতাকানিউজ/আরবি

