ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশে পুকুর পাড় থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার, ২৫ ফেব্রুয়ারি সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০-২১ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে রেললাইনের পাশে পুকুর পাড়ে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে যশোর রেল পুলিশের এস আই জৌতিষচন্দ্র বর্মন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
পতাকানিউজ/এআর/আরবি

