পতাকা নিউজ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
E Vaild Open

ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Donand Trump

ইরানের কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: রোনালদোকে ছুঁলেন এমবাপে
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

রোনালদোকে ছুঁলেন এমবাপে

পতাকা প্রহরী
রবিবার ২১ ডিসেম্বর ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ
Mbappe
রোনালদোকে ছুঁয়ে উচ্ছ্বসিত ফরাসি তারকা এমবাপে

রিয়াল মাদ্রিদের হয়ে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ৫৯ গোলের ক্লাব রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সমতা গড়েছেন কিলিয়ান এমবাপে। নিজের ২৭তম জন্মদিনে এমন কীর্তি গড়ে উদযাপনটা আরও বিশেষ করে তুললেন ফরাসি ফরোয়ার্ড। শনিবার, লা লিগায় সেভিয়ার বিপক্ষে ঘরের মাঠে ২–০ গোলের জয়ে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এমবাপে।

ম্যাচে এর আগে একাধিক সুযোগ নষ্ট করেছিলেন এমবাপে। তবে ম্যাচ শেষ হতে চার মিনিট বাকি থাকতে পেনাল্টি স্পট থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল করেননি তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০২৫ সালে সমানসংখ্যক ম্যাচে এটি ছিল তাঁর ৫৯তম গোল, যা রোনালদোর ২০১৩ সালের রেকর্ডের সমান।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপে বলেন, ‘আজকের দিনটা আমার জন্য বিশেষ। এই রেকর্ডের কারণে সেটি আরো অবিশ্বাস্য হয়ে উঠলো। প্রথম মৌসুমেই ক্রিস্টিয়ানো যা করেছিলেন, তা করতে পারা অসাধারণ অনুভূতি। তিনি আমার আইডল, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড় এবং বিশ্ব ফুটবলের এক অনন্য মানদণ্ড। তাঁর রেকর্ডে পৌঁছাতে পারা আমার জন্য বড় সম্মান।’

ম্যাচের প্রথমার্ধে জুড বেলিংহ্যাম রিয়ালকে এগিয়ে দেন। ৬৮ মিনিটে সেভিয়ার মারকাও দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। এরপরও লিড ধরে রাখতে রিয়ালকে বেশ বেগ পেতে হয়, আর এ ক্ষেত্রে গোলরক্ষক থিবো কোর্তোয়ার একাধিক দুর্দান্ত সেভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইরানের কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

এই জয়ের পর ৪২ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, শীর্ষে থাকা বার্সেলোনার থেকে মাত্র এক পয়েন্ট পিছিয়ে। আজ রাতে তৃতীয় স্থানে থাকা ভিয়ারিয়ালের মাঠে খেলবে বার্সা। অন্যদিকে ২০ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে সেভিয়া।

নভেম্বরে টানা তিন ড্রয়ের কারণে শীর্ষস্থান হারানোর পর বছরটা ভালোভাবে শেষ করতে চাইছিল জাবি আলোনসোর দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন জয়ে ২০২৫ শেষ করলেও ম্যাচটি মোটেও সহজ ছিল না।

Ronaldo

শুরুর দিকেই সেভিয়া রিয়ালকে চাপে ফেলে। একা কোর্তোয়ার মুখোমুখি হয়ে আইজ্যাক রোমেরোর নেয়া শট অল্পের জন্য বাইরে গেলে ঘরের মাঠের দর্শকদের মধ্যে অসন্তোষ দেখা যায়। এমবাপে দ্রুত নেয়া এক শট বাইরে মারেন, অন্যদিকে সেভিয়ার লুসিয়েন আগুমেও একটি সুযোগ নষ্ট করেন। বিরতির সাত মিনিট আগে রোদ্রিগোর ফ্রি-কিক থেকে বেলিংহ্যামের শক্তিশালী হেডে গোল পায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে এমবাপে সরাসরি গোলরক্ষকের কাছে শট মারেন এবং আরেকটি সুযোগ বাইরে পাঠান। উল্টো দিকে কোর্তোয়া দু’বার আলেক্সিস সানচেজ ও রোমেরোর প্রচেষ্টা ব্যর্থ করে দেন। কর্নার থেকে এমবাপের হেড ক্রসবারে লাগে। মারকাও লাল কার্ড দেখার পর রোদ্রিগোর নেওয়া দারুণ টার্ন শটও সেভ করেন সেভিয়ার গোলরক্ষক ওডিসিয়াস ভ্লাখোদিমোস।

জয়ের অপেক্ষায় থাকা অবস্থায় শেষ পর্যন্ত পেনাল্টি পায় রিয়াল। বক্সের ভেতরে রোদ্রিগো ফাউল হলে স্পট কিক থেকে গোল করে রোনালদোর বিখ্যাত উদযাপন ভঙ্গিতে আনন্দ প্রকাশ করেন এমবাপে।

এ নিয়ে এমবাপে বলেন, ‘আমি তাকে একটু সম্মান জানাতে চেয়েছিলাম, কারণ সে সবসময় আমার প্রতি খুব স্নেহশীল ছিল। সাধারণত আমার নিজের উদযাপন আছে, কিন্তু আজ সেটা তাঁর সঙ্গে ভাগ করে নিতে চেয়েছি। ছোটবেলা থেকেই তিনি আমার আইডল। এখন আমাদের সম্পর্ক খুব ভালো, তিনি এখন আমার বন্ধু।’

ম্যাচের শেষদিকে আরেকটি পেনাল্টির সুযোগ পেয়েছিলেন এমবাপে, কিন্তু ভিএআর পর্যালোচনার পর রেফারি সিদ্ধান্ত বদলালে দ্বিতীয় গোলটি আর করা হয়নি। ফলে রোনালদোর সঙ্গে রেকর্ড ভাগ করেই সন্তুষ্ট থাকতে হয় ফরাসি তারকাকে।

পতাকানিউজ/কেএস

বিষয় :ফুটবল
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা পাবনা ট্রাক ও বাইক সংঘর্ষে প্রাণ গেল ২ যুবকের
পরের লেখা ব্রাহ্মণবাড়িয়া ফ্লাইওভারের পিলারে বাসের ধাক্কা, ১১ আনসার সদস্য আহত
Ad imageAd image
আরও পড়ুন
CCC Dr. Sahadat

তীব্র গরমে পানি ও খাবার নিয়ে মেয়র, খুশি অভিভাবকেরা

Death Body

গহীন পাহাড়ে মিলল রক্তাক্ত ৩ মরদেহ, নেপথ্যে কী?

Ambulance Yaba

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক স্বামী-স্ত্রী

gasa

গ্যাস নিয়ে সরকারের নতুন নির্দেশনা

Earthquake

সাতসকালে ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বশেষ
CCC Crush Program

জলাবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম শুরু

Death Body

একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, ২ জনের গলাকাটা

SSC Exam

দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

স্মরণ কর, যখন আল্লাহ্ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে, তোমাদেরকে কিতাব ও হিক্মত যাহা কিছু দিয়াছি,

“তাহারা কি চাহে আল্লাহ্‌র দীনের পরিবর্তে অন্য দীন?”

BD NZ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?