লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে তাদেরকে জেলা আদালতে পাঠানো হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব জি এম শামীম।
হামলা, লুট ও প্রতারণা মামলায় দুইজনের বিরুদ্ধে আলাদা চারটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া।
থানা পুলিশ জানায়, উত্তর চরবংশীর বাড়ি থেকে কবির সরকার ও শামীমকে বুধবার দিবাগত রাতে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে গত বছরের ৮ এপ্রিল আধিপত্যা বিস্তার নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা হত্যার ঘটনায় মামলাও রয়েছে। তবে ওই মামলায় তারা জামিনে আছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গ্রেপ্তারিভূক্ত দুই আসামিকে জেলা আদালতে পাঠানো হয়েছে।
-পতাকানিউজ/কেকে

