লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর নির্বাসিত জীবন শেষ করে তিনি দেশে ফেরার যাত্রা শুরু করেছেন।
বুধবার, ২৪ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৮টার দিকে লন্ডনের বাসা থেকে বের হয়ে তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিটে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ, আবেগ ও উদ্দীপনা দেখা গেছে।
পতাকানিউজ/এআই

