মানিকগঞ্জে ১৫ গ্রাম হেরোইনসহ দুই যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা।
সোমবার, ৪ মে বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার পাঁচ বারইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার পাঁচ বারইল এলাকার গোপাল রাজবংশীর ছেলে সঞ্জয় রাজবংশী ওরফে চন্ডী (২৫) ও একই গ্রামের আব্দুর রহিম মিয়ার ছেলে মো. মিলন মিয়া (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, অভিযানে সঞ্জয় রাজবংশীর কাছ থেকে ৯ গ্রাম এবং মিলন মিয়ার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, ‘গোপন সংবাদে পরিচালিত অভিযান তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।’
পতাকানিউজ/জেএইচসি/আরবি

