লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইকরামুল হক, তার স্ত্রী নার্গিস হক এবং দুই মেয়ে মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তারিকা ইকরাম–এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
বুধবার, ২৬ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেড থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
দুদক দাবি করে, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়—অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়ে।
লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ইকরামুল হক, তাঁর স্ত্রী নার্গিস হক এবং দুই মেয়ে মুহসিনিনা সারিকা ইকরাম ও মুহসিনিনা তারিকা ইকরাম–এর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ইকরামুল হকের বিরুদ্ধে সীমান্ত ব্যাংক লিমিটেড থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
দুদক দাবি করে, অনুসন্ধান চলাকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা যেকোনো সময় দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জরুরি হয়ে পড়ে।
পতাকানিউজ/এআই

