ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা এলাকার একটি লিচু বাগান থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার, ১০ জানুয়ারি সকালে সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের গুঞ্জননগর মাঠের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আজ সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান গাছে মরদেহ ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, কয়েকদিন ধরে মরদেহ গাছে ঝুলছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
স্থানীয় জানান, লিচু বাগান লোকালয় থেকে একটু দূরে হওয়ায় এতদিন কারো নজরে আসেনি। ঝুলন্ত ওই যুবকের পরণে কালো জিন্সের প্যান্ট ও গায়ে লাল-কালো সুয়েটার ছিল।
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অজ্ঞাত যুবকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যা নাকি কেউ হত্যার পর তাকে গাছে ঝুলিয়ে রেখেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।
পতাকানিউচ/এআর/আরবি

