নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার, ২ ডিসেম্বর বেলায় সাড়ে ১২টায় মরদেহটি উদ্ধার করা হয়। এসময় নিহতের পরনে পুরনো লুঙ্গি ও গায়ে জ্যাকেট ছিল।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে স্থানীয় দোকানিরা ব্রিজের নিচে একটি মরেদহ পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তিকে এর আগে কেউ এলাকায় দেখেনি।
নওগাঁ সদর থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলে, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে। কয়েকদিন আগে মারা গেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নাম ও পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।’
পতাকানিউজ/এফকে/আরবি

