পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: লুটপাটের ক্ষত এখন রাষ্ট্রের বড় বোঝা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

লুটপাটের ক্ষত এখন রাষ্ট্রের বড় বোঝা

ব্যাংক খাতে গভীর সংকট

পতাকা প্রহরী
বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ ৮:৫১ পূর্বাহ্ণ
দেশের ব্যাংক খাত এখন এমন এক গভীর সংকটে আটকে আছে, যার শেকড় গত আওয়ামী লীগ সরকারের সময়কার দীর্ঘদিনের লুটপাট ও নীতিগত অব্যবস্থাপনায়

দেশের ব্যাংক খাত এখন এমন এক গভীর সংকটে আটকে আছে, যার শেকড় গত আওয়ামী লীগ সরকারের সময়কার দীর্ঘদিনের লুটপাট ও নীতিগত অব্যবস্থাপনায়। ঋণ বণ্টনের নামে যেসব অনিয়ম বহু বছর ধরে জমে ছিল, তার ফল হিসেবে অধিকাংশ ঋণ ধীরে ধীরে খেলাপিতে পরিণত হচ্ছে। এই অস্বাভাবিক গতিতে ঋণখেলাপি বাড়তে থাকায় ব্যাংকগুলোতে প্রভিশন ঘাটতি, মূলধন ঘাটতি এবং আয়ের ওপর চাপ তৈরি হয়েছে অভূতপূর্ব মাত্রায়। আয়যোগ্য সম্পদ কমে আসায় ব্যাংকগুলোর বার্ষিক মুনাফার প্রবণতাও প্রায় অর্ধেকে নেমেছে। এসব মিলিয়ে পুরো ব্যাংক খাত এখন এক ধরনের কাঠামোগত ঝুঁকির মুখে দাঁড়িয়ে গেছে, যার প্রভাব দীর্ঘমেয়াদে অর্থনীতিকে বিপর্যস্ত করতে পারে।

অর্থনীতিবিদদের বিশ্লেষণে উঠে আসছে আরও শঙ্কাজনক ছবি। তাদের মতে, দীর্ঘ রাজনৈতিক প্রভাব, অবাধ লুটপাট এবং ঋণ পুনরুদ্ধার ব্যবস্থার দুর্বলতা মিলিয়ে ব্যাংক ব্যবস্থা এমনভাবে ক্ষতবিক্ষত হয়েছে যে অন্তর্বর্তী সরকার এখন এই ক্ষতির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে আরও বড় সংকটের মুখোমুখি হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ সেক্টরে সরকারের কার্যকারিতা মূলত ব্যাংক খাতের ওপরই নির্ভর করে। অথচ ব্যাংকগুলোর বর্তমান অবস্থায় বড় অঙ্কের ঋণ জোগাড় করাই কঠিন হয়ে দাঁড়াতে পারে। যে কারণে ভবিষ্যৎ সরকারের অর্থনীতি ব্যবস্থাপনায় বড় চাপ তৈরি হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মইনুল ইসলাম মনে করেন, প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ এখন ঘোষিত সংখ্যার অনেক ওপরে—৪০ শতাংশেরও বেশি। তার ব্যাখ্যায়, অবলোপন করা ঋণ, পুনঃতফসিলের নামে গোপন রাখা ঋণ এবং আদালতে আটকে থাকা ঋণের অঙ্ক যুক্ত করলে এই অনুপাত আরও বেড়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, শীর্ষ খেলাপিদের বিরুদ্ধে কার্যকর ট্রাইব্যুনাল গঠন ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। তার মতে, প্রতিটি ব্যাংকের শীর্ষ ১০ জন বড় খেলাপিকে বিচারের আওতায় আনা হলে লুটপাটের সংস্কৃতি বন্ধ করা যাবে, নয়তো সংকট আরও গভীর হবে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদের বক্তব্যও ব্যাংক খাতের দুর্দশাকে আরও স্পষ্ট করে। তিনি বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান—উভয় ক্ষেত্রেই ব্যাংকের শক্ত অবস্থান জরুরি। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিপুল পরিমাণ পুঁজি বিদেশে পাচার হয়ে যাওয়ায় বেশিরভাগ ব্যাংক এখন দুর্বল অবস্থায় পড়ে আছে। তার মতে, নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগের অর্থ কোথা থেকে জোগাড় করা যাবে, কারণ ব্যাংকের ভেতরে পর্যাপ্ত সঞ্চয় নেই।

লোহাগাড়া থানার কোয়ার্টারে পুলিশ সদস্যের লাশ
ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি : তথ্যমন্ত্রী
ফেনীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরা নিষেধ

বিভিন্ন সূত্র জানাচ্ছে, বর্তমানে দেশের অর্ধেক ব্যাংক কার্যত খুঁড়িয়ে চলছে। খেলাপি ঋণের বোঝা এমন পর্যায়ে পৌঁছেছে যে এসব ব্যাংক এখন আমানতকারীদের টাকা ফেরত দিতেই হিমশিম খাচ্ছে। একই সঙ্গে নতুন আমানত জোগাড়ও কঠিন হয়ে উঠছে আস্থাহীনতার কারণে। ফলে তারা দেশীয় বিনিয়োগে কোনো অর্থপূর্ণ অবদান রাখতে পারছে না। অবশিষ্ট ব্যাংকগুলোর একটি অংশ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও বেশির ভাগই মধ্যম মানের দুর্বলতায় ভুগছে। নির্বাচিত সরকারের সময় বিনিয়োগ চাহিদা বাড়লে এসব ব্যাংকের পুঁজি সে চাপ নিতে পারবে কি না, তা নিয়ে বড় শঙ্কা দেখা দিয়েছে।

অর্থনীতির আরেকটি প্রতিবন্ধকতা তৈরি হয়েছে উচ্চ সুদের কারণে। বর্তমানে ঋণের সুদের হার ১৪–১৮ শতাংশে দাঁড়ানোয় ব্যবসায়ীরা ঝুঁকি নিতে অনীহা প্রকাশ করছেন। বিনিয়োগ কমার সঙ্গে সঙ্গে উৎপাদন, কর্মসংস্থান ও প্রবৃদ্ধি তিনটিই চাপের মুখে পড়বে—এমন আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দুর্বল ব্যাংকগুলো আমানত টানতে এখন ১৩–১৪ শতাংশ সুদ দিচ্ছে, যা ভবিষ্যতে আরেকটি বিপর্যয় তৈরি করতে পারে। কারণ এই উচ্চসুদে ঋণ নেওয়া ব্যক্তিরাও দীর্ঘমেয়াদে খেলাপি হওয়ার ঝুঁকিতে থাকেন, ফলে ব্যাংক খাতের অস্থিরতা আরও বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যচিত্রে দেখা যায়, সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৪৫ হাজার কোটি টাকা—যা মোট বিতরণ করা ঋণের ৩৫.৭৭ শতাংশ। শুধু আওয়ামী লীগ সরকার পতনের পর গত এক বছর তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৪ লাখ ৩৪ হাজার কোটি টাকা। ২০০৯ সালে ক্ষমতায় যাওয়ার আগে যেখানে খেলাপি ঋণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা, সেখানে তা এখন বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৬ লাখ কোটি টাকার কাছাকাছি—যা ইতিহাসে সর্বোচ্চ। ঋণ অবলোপন, নবায়ন বা বিশেষ বিবেচনায় স্থগিত থাকা ঋণের অঙ্ক যোগ করলে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি।

ব্যাংক খাতের অবনতির একটি বড় চিত্র উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের খেলাপি ঋণ সংক্রান্ত ধারাবাহিক পরিসংখ্যানেও। গত বছরের জুনে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার কোটি টাকা, যা ৫ আগস্ট সরকারের পতনের পর দ্রুত বাড়তে থাকে। সেপ্টেম্বরে তা দাঁড়ায় ২ লাখ ৮৫ হাজার কোটি টাকায়, ডিসেম্বরে ৩ লাখ ৪৬ হাজার কোটি টাকায়, আর চলতি বছরের মার্চে তা পৌঁছে যায় ৪ লাখ ২০ হাজার কোটি টাকায়। জুনে পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণের তথ্য প্রকাশ স্থগিত রাখে। এমনকি অভ্যন্তরীণ ব্যবহারের ক্ষেত্রেও ওই তথ্য দিতে নিষেধাজ্ঞা ছিল, কারণ সেই তথ্য প্রকাশ পেলে ব্যাংক খাতের প্রকৃত সংকট আরও স্পষ্ট হয়ে উঠত।

খেলাপি ঋণের প্রভাবে প্রভিশন ঘাটতি অত্যন্ত দ্রুতগতিতে বেড়েছে। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে যেখানে প্রভিশন ঘাটতি ছিল ২৫ হাজার কোটি টাকা, গত বছরের ডিসেম্বরে তা লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। চলতি বছরের জুনে প্রভিশন ঘাটতি আরও বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৪৪ হাজার কোটি টাকায়। সেপ্টেম্বরে সামান্য কমে এ অঙ্ক দাঁড়ালেও মূলধন ঘাটতি বাড়তে থাকে অব্যাহতভাবে। সম্পদের মান কমে যাওয়ায় বিপজ্জনক হারে বাড়ছে ঝুঁকিপূর্ণ সম্পদের পরিমাণ, আর সে কারণে কমছে ব্যাংকগুলোর সামগ্রিক আয়। বিশ্লেষকদের মতে, দেশের অন্তত ৫০ থেকে ৬০ শতাংশ ব্যাংক এখন বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে; তাদের উদ্ধার করা আগামী সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

ব্যাংক খাতের বর্তমান সংকট শুধু অতীতের লুটপাটের ফল নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে দীর্ঘমেয়াদি দুর্বল নজরদারি, রাজনৈতিক প্রভাব, অস্বচ্ছ ঋণনীতি এবং তদারকির ঘাটতি। সব মিলিয়ে অর্থনীতির প্রাণকেন্দ্র বলে পরিচিত ব্যাংক খাত এখন এমন একটি অবস্থায় এসে পৌঁছেছে, যেখানে দ্রুত ও কঠোর সংস্কার ছাড়া কোনো পথ খোলা নেই। নির্বাচিত সরকারের সামনে তাই সবচেয়ে বড় পরীক্ষাই হবে—ব্যাংক খাতকে স্থিতিশীল করে দেশের বিনিয়োগ ও অর্থনীতিকে আবারও ফিরিয়ে আনা সুসংগঠিত পথে।

পতাকানিউজ/এনটি

বিষয় :আওয়ামী লীগ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা হংকংয়ে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৪৪
পরের লেখা ncp 2 1 নির্বাচনের আগে নতুন জোট: ৪ দল একমত, ঘোষণা আসছে
Ad imageAd image
আরও পড়ুন
Child Hum

হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৭৮৪

England Franch

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রাতে লড়বে ফ্রান্স-ইংল্যান্ড

Kaptai Lake

খুলেছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

Death Saidul Islam

প্রেম-বিয়ে-বিচ্ছেদে পুলিশ সদস্যের শেষ বিদায়, থামছে না মায়ের আহাজারি

Habibur Rashid

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ

সর্বশেষ
Kasimpur Women Jail

কারাগার থেকে নারী আসামির পলায়ন, বরখাস্ত ৭

Cyclone Kalboishaki

দুপুর-সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

Satkania Flood

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা

Bogura HSC

পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

Ctg Accident

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?