পতাকা নিউজ
শনিবার ৮ আগস্ট ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রাম বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২০ আগস্ট, রুটিন প্রকাশ

BGMEA Logo

জুলাইয়ে ৩.৮৯ বিলিয়ন মার্কিন ডলারের পোশাক রপ্তানি

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: শজিমেক হাসপাতালে বাড়ছে হাম উপসর্গের রোগী, নেই আইসিইউ—ভেন্টিলেটর
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

শজিমেক হাসপাতালে বাড়ছে হাম উপসর্গের রোগী, নেই আইসিইউ—ভেন্টিলেটর

শিশুদের নিয়ে উৎকণ্ঠায় স্বজনেরা

পতাকা সারথি
শনিবার ৪ এপ্রিল ২০২৬ ৫:৩৭ অপরাহ্ণ
SJRMC

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে শিশুদের চিকিৎসায় ৩০ শয্যার আইসোলেশন কক্ষ চালু করা হয়েছে। তবে নেই ভেন্টিলেটর ও নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র (পিআইসিইউ) সুবিধা। এমন পরিস্থিতিতে শ্বাসকষ্টের সমস্যায় ভোগা শিশুদের নিয়ে উৎকণ্ঠায় স্বজনেরা।

শনিবার, ৪ মার্চ দুপুরে সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের আলাদা আইসোলেশন কক্ষে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের কেউ কেউ শ্বাসকষ্টে ভুগছে। ভেন্টিলেটরের বদলে সিলিন্ডারের মাধ্যমে শিশুদের অক্সিজেন দেয়া হচ্ছে। বুধবার ভোরে এ ওয়ার্ডে হুমায়রা নামে জেলার শেরপুরের ১০ মাস বয়সী এক শিশু মারা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এক শিশুর স্বজন বলেন, ‘হাম বা নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসায় আইসিইউ দরকার। কিন্তু এখানে শিশুদের জন্য বিশেষায়িত আইসিইউ নেই। আইসোলেশন কক্ষে ভেন্টিলেটরের বদলে অক্সিজেন সিলিন্ডার দিয়ে চিকিৎসা চলছে। আশপাশের হাসপাতালে শিশুদের আইসিইউ না থাকায় অবস্থার অবনতি ঘটলে ঢাকায় নেয়া ছাড়া উপায় নেই। চিকিৎসকরাও সেভাবে প্রস্তুত থাকতে বলেছেন। এমন পরিস্থিতিতে তাদের দুশ্চিন্তা বাড়ছে।’

এ বিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, ‘৩০ শয্যার আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে। হাম আক্রান্ত শিশুদের শ্বাসকষ্টের জটিলতা বাড়লে আইসিইউ লাগতে পারে। কিন্তু এ হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ নেই। পেডিয়াট্রিক আইসিইউ চালু করতে জনবল ও প্রয়োজনীয় সহায়তা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। কোনো শিশুর আইসিইউ লাগলে তাকে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তর করার প্রস্তুতি রাখা হয়েছে।’

৮ বিভাগে টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

এদিকে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশুকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১১ শিশু চিকিৎসাধীন।

হাসপাতালের মুখপাত্র মনজুর-এ-মুর্শেদ জানান, বুধবার পর্যন্ত ১০ শিশু চিকিৎসাধীন ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই শিশুকে ভর্তি করা হয়েছে। কিছুটা সুস্থ হওয়ায় একজনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুরা হামে আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে।’

অপরদিকে বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নতুন কেউ ভর্তি হয়নি। চিকিৎসাধীন একজনকেও ছাড়পত্র দেয়া হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মজিদুল ইসলাম বলেন, ‘হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা সাতজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ-উল হক বলেন, ‘জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন কোনো হামের রোগী ভর্তি নেই। গত মার্চ মাসে বগুড়ার ১১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা মোট ২৬ জন শিশুর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে দুজনের হাম শনাক্ত হয়।’

বগুড়ার সিভিল সার্জন খুরশীদ আলম বলেন, ‘২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনে হামের উপসর্গ নিয়ে আসা ১৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ১৬ জন বগুড়ার, বাকি তিনজনের দুজন সিরাজগঞ্জের ও একজন জয়পুরহাটের।’

জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১১ জন চিকিৎসাধীন। বুধবার ওই হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। অন্যদের ছাড়পত্র দেয়া হয়েছে। পরিবারের লোকজন নমুনা দিতে রাজি না হওয়ায় মৃত শিশু হামে আক্রান্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

পতাকানিউজ/পিএম/আরবি

বিষয় :বগুড়াহামহাসপাতাল
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা সিলেট মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন : মির্জা ফখরুল
পরের লেখা রাজশাহী বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Ad imageAd image
আরও পড়ুন
এবার বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

SSC 5

এসএসসির ফল সোমবার, জানা যাবে যেভাবে

Accident Bogrura

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ৭ লাশ

বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কতা

Car Accident

কার-বাইক সংঘর্ষে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

সর্বশেষ
Bogura Khal

৪ খাল খনন শেষে সরকারি কোষাগারে পৌনে ২ কোটি টাকা জমা

heavy rain

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কোথাও ভারী বর্ষণ

Mirja Fakrul

গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল

Accident Bogrura

বাসচাপায় ৭ শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

TEC Seminar

গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?