জুলাই আন্দোলনের অন্যতম মুখ মির মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর তাঁর স্মৃতি, তাঁর নাম, তাঁর স্লোগান সবকিছুই তরুণদের মনে প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিল। ‘পানি লাগবে পানি’ এই একটি লাইন আজও বুক কাঁপায় হাজারো যুবকের। সেই মুগ্ধর ভাই মির স্নিগ্ধ সম্প্রতি বিএনপি–তে যোগ দিয়েছেন। আর এখান থেকেই শুরু হয়েছে সমালোচনা, বিতর্ক ও তীব্র প্রশ্ন।
কারণ জুলাই আন্দোলন ছিল অরাজনৈতিক দাবি নিয়ে গড়ে ওঠা একটি নাগরিক আন্দোলন। যে আন্দোলন ছিল সমানাধিকারের প্রশ্নে, বিশেষ করে কোটা-বিরোধী আন্দোলন। আজ সেই আন্দোলনের শহীদের ভাই, ভাইয়ের মৃত্যুর আবেগকে কেন্দ্র করে রাজনীতিতে প্রবেশ করায় অনেকেই বলছেন ‘এটা কি তবে মৃত্যুর কোটা ব্যবহার নয়?’

