সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করেন।
বৃহস্পতিবার, ২৬ মার্চ সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানীর শেরেবাংলা নগরের মাজারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শেষে বিএনপি চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা পৃথকভাবে শ্রদ্ধা জানান।
পরে প্রধানমন্ত্রী উপস্থিত সকলকে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
জিয়ারতকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
পতাকানিউজ/আরবি

