হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত শরিবার (১৮ অক্টোবর) কার্গো ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ ফ্লাইট শিডিউলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই পরিস্থিতি মোকাবিলায় বিমান সংস্থাগুলো অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রবিবার (১৯ অক্টোবর) থেকে আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত পরিচালিত এসব বিশেষ ফ্লাইটের জন্য আরোপিত চার্জসমূহ মওকুফ করা হবে। সরকারের নির্দেশক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে যাত্রী ও বিমান সংস্থাগুলোকে অগ্ন্যুৎপাতজনিত পরিস্থিতিতে আর্থিক বোঝা কমানো এবং ফ্লাইট চলাচলের স্বাভাবিক অবস্থা নিশ্চিত করা হবে।
পতাকানিউজ/এনটি

