রাজধানীর শাহবাগের জাতীয় ঈদগাহ সংলগ্ন নীল ড্রামে পাওয়া খণ্ড-বিখণ্ড লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় ঈদগাহ সংলগ্ন পানির পাম্পের পাশের ফুটপাথে নীল রঙের দুইটি ড্রাম থেকে আশরাফুল হকের খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, ড্রাম দুটির মধ্যে থেকে খণ্ডিত লাশ ও মুখমণ্ডলসহ অংশ পাওয়া গেছে। লাশটি একজন পুরুষের। তার মুখে লম্বা দাড়ি ছিল। নাম আশরাফুল হক।
ডিসি আরও বলেন, আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় শনাক্ত করা হয়েছে নাম আশরাফুল হক, বাড়ি রংপুরের বদরগঞ্জে। লাশ কিভাবে এবং কে বা কারা হত্যা করে খণ্ডিত অংশগুলো ড্রামে ভরেছে, তা তদন্ত করা হচ্ছে।
পুলিশ ঘটনার তদন্তে নিয়োজিত রয়েছে এবং আরও সঠিক তথ্যের জন্য বাসার লোকজন ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পতাকানিউজ/এআই

