পতাকা নিউজ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬
E Vaild Open

ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Donand Trump

ইরানের কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: শাহবাগ ও শহীদ মিনারে দুই দলের সমাবেশ, কড়া নিরাপত্তা বলয়ে রাজধানী
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

শাহবাগ ও শহীদ মিনারে দুই দলের সমাবেশ, কড়া নিরাপত্তা বলয়ে রাজধানী

পতাকা সারথি
রবিবার ৩ আগস্ট ২০২৫ ৩:৪৫ অপরাহ্ণ
NCP 3
জাতীয় নাগরিক পার্টি

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে রবিবার (০৩ আগস্ট) রাজধানীতে পাশাপাশি দুটি বড় রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল ও কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৃথক সমাবেশের আয়োজন করেছে। উভয় স্থানে সকাল থেকে নেতা-কর্মীদের সমাগম বাড়ছে, আর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কঠোরভাবে।

শাহবাগে ছাত্রদলের সমাবেশের মূল মঞ্চ বসানো হয়েছে টিএসসির দিকে মুখ করে। কেন্দ্রীয় নেতারা দুপুরের আগেই উপস্থিত হন। মূল কর্মসূচি শুরু হওয়ার কথা দুপুর ২টায়। অন্যদিকে, শহীদ মিনারে বিকেল ৪টায় শুরু হবে এনসিপির সমাবেশ, যেখানে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি। মঞ্চে বিছানো হয়েছে লাল কার্পেট, আর চারপাশে স্থাপন করা হয়েছে ডিজিটাল পর্দা, যেখানে জুলাই গণ-অভ্যুত্থানের নানা মুহূর্ত প্রদর্শিত হচ্ছে।

উভয় সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে। শাহবাগ থেকে কাঁটাবন মোড়, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়েছে। যানবাহনকে বিকল্প পথে পাঠানো হচ্ছে, যদিও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া অ্যাম্বুলেন্স চলাচলের অনুমতি পাচ্ছে। শহীদ মিনার এলাকায়ও রয়েছে পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ডগ স্কোয়াডের টহল।

ছাত্রদলের সমাবেশে অংশ নিতে আসা অনেকেই কপালে ও মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধেছেন, পরেছেন সংগঠনের লোগোযুক্ত ব্যান্ড। হাতে রয়েছে ছাত্রদল ও বিএনপির পতাকা। সমাবেশস্থলে গর্জে উঠছে স্লোগান—‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’।

গহীন পাহাড়ে মিলল রক্তাক্ত ৩ মরদেহ, নেপথ্যে কী?
দেশজুড়ে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি : তারেক রহমান

বরিশাল থেকে আসা ছাত্রদল নেতা রহমতউল্লাহ, যিনি গণ-অভ্যুত্থানে আহত হয়েছিলেন, বলেন, ‘সমাবেশ থেকে একটাই দাবি—জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ যেন কার্যকর করা হয়। আমরা বাংলাদেশের সব মানুষকে মুক্তি দিয়েছি, ফ্যাসিবাদ থেকে উদ্ধার করেছি। এখন আমাদের নিরাপত্তা দেওয়ার সময়।’

রাজধানীর পল্লবী থেকে আসা জিয়া সাইবার ফোর্সের সদস্য ইয়াহিয়া কাজল বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনার পতন হয়েছে। তাই আজকের এই সমাবেশে আসতে পেরে ভালো লাগছে। আমরা আশা করি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান দ্রুত দেশে ফিরে নেতৃত্ব দেবেন।’ তাঁর মতে, আগামী দিনে ছাত্র-জনতা কীভাবে দেশ গঠনে ভূমিকা নেবে, সে বিষয়ে দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।

বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ শুভ বলেন, ‘আশা করছি তারেক রহমান দেশ, জাতি ও ছাত্রসমাজের উদ্দেশে ভাষণ দেবেন এবং ছাত্রদলকে নির্দেশনা দেবেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করব, ইনশা আল্লাহ।’

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘অতীতে ছাত্ররাজনীতি কলুষিত ছিল। এর বিপরীতে একটি সুনির্দিষ্ট, গ্রহণযোগ্য ও ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করি।’

এনসিপির বংশাল থানার সংগঠক শাকিল জানান, তাদের সমাবেশে নিরাপত্তা ব্যবস্থায় তিন শতাধিক নেতা-কর্মী কাজ করছেন এবং প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা মিলছে।

এনসিপির সদস্য রফিকুল ইসলাম কনক বলেন, ‘গোপালগঞ্জসহ বিভিন্ন জায়গায় এনসিপির ওপর হামলা হয়েছে। পাশেই ছাত্রদলের সমাবেশ থাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, আজ শহীদ মিনারে গত বছরের মতোই জনসমুদ্র হবে।

ছাত্রদলের সমাবেশে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম। এনসিপির সমাবেশে বক্তব্য দেবেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের কেন্দ্রীয় নেতারা।

এদিকে, শাহবাগের আশপাশের সড়ক বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মালিবাগ থেকে শিশুসন্তানকে নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিতে আসা ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ রাসেল বলেন, ‘রাস্তা বন্ধ থাকায় দোয়েল চত্বর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে হাসপাতালে এসেছি। এখন ফেরার পথে মৎস্য ভবন পর্যন্ত হেঁটে গিয়ে গাড়ি পেলে মালিবাগ যাব।’

পতাকানিউজ/এনটি

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Jamat Amir Shafiq জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপির প্রতিনিধি দল
পরের লেখা শেখ হাসিনা ‘শেখ হাসিনা পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী’
Ad imageAd image
আরও পড়ুন
CCC Dr. Sahadat

তীব্র গরমে পানি ও খাবার নিয়ে মেয়র, খুশি অভিভাবকেরা

Ambulance Yaba

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, আটক স্বামী-স্ত্রী

gasa

গ্যাস নিয়ে সরকারের নতুন নির্দেশনা

Earthquake

সাতসকালে ৫.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ

CCC Crush Program

জলাবদ্ধতা নিরসনে চসিকের ক্রাশ প্রোগ্রাম শুরু

সর্বশেষ
Death Body

একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার, ২ জনের গলাকাটা

স্মরণ কর, যখন আল্লাহ্ নবীদের অঙ্গীকার লইয়াছিলেন যে, তোমাদেরকে কিতাব ও হিক্মত যাহা কিছু দিয়াছি,

“তাহারা কি চাহে আল্লাহ্‌র দীনের পরিবর্তে অন্য দীন?”

BD NZ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

কোন জাদুবলে বিএনপির মহিলা এমপি পদে

কোন জাদুবলে বিএনপির এমপি পদে আওয়ামী লীগের মাধবী মারমা?

Kamolgonj Bridge

সেতু আছে, নেই সংযোগ সড়ক—জনদুর্ভোগের ২৯ বছর

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?