৩ দফা দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল শাহবাগে পৌঁছালে তা ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপে শিক্ষক, পুলিশ ও পথচারীসহ অন্তত ১১০ জন আহত হয়েছেন।
শনিবার, ৮ নভেম্বর বিকেলের পর থেকে আহতরা একে একে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, বিকেলের পর থেকে আহতদের হাসপাতালে আনা হচ্ছে। অধিকাংশ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন, বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।
প্রাথমিক শিক্ষকদের আন্দোলনকারীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে যাওয়ার সময় পুলিশের বাধায় সংঘর্ষের সূত্রপাত হয়।
পতাকানিউজ/এআই

