ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের অনশন ৭২ ঘণ্টা পর ডাবের পানি পান করিয়ে ভাঙিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্রব ও গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে এই কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষর্থীরা।
এর আগে একাধিক দফা তাদের অনশন ভাঙানোর চেষ্টা হয়, কিন্তু তারা অনশন ভাঙেননি। পরে শহীদ পরিবারের ডাকে সাড়া দিয়েছেন । অনশন ভাঙার পর শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য নেওয়া হয়।
শনিবার (১০ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহীদ পরিবারের সদস্যরা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় শহীদ ফারহান ফাইয়াজ, সাইদুল ইসলাম, জাবের ও সৈকতের বাবাসহ স্বজনরা শিক্ষার্থীদের প্রতি অনশন ভাঙার আহ্বান জানান। তারা দাবি আদায়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আশ্বাস দেন। পরে শহীদ পরিবারের সদস্যরা ডাবের পানি পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান।
এই অনশন কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম, সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থী শেখ মোস্তাফিজ।
অনশনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত তারা অনশন ভাঙলেও ভবিষ্যতে তাদের দাবিগুলো নিয়ে আরো বড় কর্মসূচি দেবেন এবং আন্দোরন চালিয়ে যাবেন।
-পতাকানিউজ

