শিবির প্যানেল গোছাচ্ছে কৌশলে, মাঠ ছাড়বে না ছাত্রদল |
জমে ওঠেছে চাকসু ও হল সংসদ নির্বাচন সাধারণ শিক্ষার্থীদের উচ্ছ্বাসে জমজমাটভাবে শেষ হলো চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। ৩ দিনে কেবল কেন্দ্রীয় সংসদেই ফরম নিয়েছে প্রায় ৫ শ শিক্ষার্থী। বুধবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত মনোনয়ন ফরম দেওয়ার কথা থাকলেও প্রার্থীদের চাপ সামলাতে প্রায় সন্ধ্যা পর্যন্ত ফরম কিরণ করে নির্বাচন কমিশন। (দাঁড়িয়ে নির্বাচন কমিশন সচিবের মাইকে ঘোষণা) ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন।
তাই উচ্ছ্বাসের শেষ নেই কারও। প্রার্থীরাও তুলে ধরছেন তাদের নানা প্রতিশ্রুতি। চাকসু ও হল সংসদে অনেক দলসমর্থিত ও স্বতন্ত্র হিসেবে ফরম নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে ছাত্রদল ও শিবিরের মধ্যে। তাদের সমর্থিত অধিকাংশ প্রার্থী শেষ দিন ফরম নেন। তবে পূর্নাঙ্গ প্যানেল ঘোষণা বুদবার জমা দেওয়ার সময়ই ঘোষণা হবে বলে জানালো দুদলই।

