চলছে শীতের মৌসুম। শীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ত্বক। ঠান্ডা আবহাওয়ায় ত্বকে শুষ্ক ও খসখসে ভাব চলে আসে। আবার অনেকেই এসময় শরীরে পানি কম লাগাতে চান। কেউ কেউ আবার নিয়মিত গোসল করেন না। এতে ত্বকের ক্ষতি আরও বেশি হয়। তাই এমন পরিস্থিতিতে শীতে ত্বকের যত্নে কিছু নিয়ম মানতে হবে-
ত্বক বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে ত্বকের অতিরিক্ত আর্দ্রতা প্রয়োজন। তাই ত্বকের যত্নে প্রতিদিন গোসল করার পর ত্বক অল্প ভিজে থাকতেই পুরো শরীরে ময়েশ্চারাইজার মেখে নিতে হবে। শীতে ত্বকের আর্দ্রতা ধরে রাখার প্রধান অস্ত্রই এটি। সেই সঙ্গে নিয়মিত ব্যবহার করুন অলিভ ওয়েল। এ দুটি উপাদান ত্বককে ক্ষতির হাত থেকে সুরক্ষিত রাখতে কার্যকর।
শীতের কারণে স্বাভাবিক তাপমাত্রার পানিও ঠান্ডা অনুভূত হয়। তাই অনেকে এ সময় গোসলের সময় পানির সঙ্গে গরম পানি মিশিয়ে থাকেন। এ অভ্যাসে ত্বক বেশি পরিমাণে আর্দ্রতা হারায়। আবার কেউ কেউ প্রতিদিন গোসল না করে কিছুদিন বিরতি নিয়ে গোসল করেন। এতে ত্বকে ধুলাবালি জমে থাকার সুযোগ পায়। তাই নিয়মিত গোসল করার চেষ্টা করুন।
শীতে ঠান্ডা বাতাস থেকে বাঁচতে শীতের পোশাকে ত্বক ঢেকে রাখতে হবে। বাড়িতে থাকলে ঘরের পরিবেশ হিটারের মাধ্যমে গরম না রেখে ‘হিউমিডিফায়ার’ ব্যবহার করতে পারেন। এতে ত্বক কম ক্ষতিগ্রস্ত হয়। আর বাড়ির বাইরে গেলে মাফলার, টুপি, হাত মোজা, শীতের পোশাক ব্যবহার করুন। এতে শীতে ত্বক সুরক্ষিত থাকবে।
পতাকানিউজ

