পতাকা নিউজ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: শুল্ক ছাড়ে যুক্তরাষ্ট্রে রপ্তানির নতুন দ্বার উন্মুক্ত
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

শুল্ক ছাড়ে যুক্তরাষ্ট্রে রপ্তানির নতুন দ্বার উন্মুক্ত

পতাকা সারথি
বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
শুল্ক ছাড়ে নতুন দ্বার উম্মোচিত : যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা
ছবি : পতাকা গ্রাফিক্স

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্যে দীর্ঘদিন ধরে বিদ্যমান শুল্ক বাধা কেটে যাওয়ায় দেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। বিশেষ করে তুলা ব্যবহার করে তৈরি পোশাক পণ্যের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক ছাড়ের সুবিধা কার্যকর হয়েছে। এটি দেশীয় পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ, যা রপ্তানি বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করবে।

গত সোমবার (৯ ফেব্রুয়ারি) দুই দেশের মধ্যে ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোক্যাল ট্রেড (এআরটি)’ স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, বাংলাদেশের ওপর প্রাথমিকভাবে আরোপিত পাল্টা শুল্কের হার ২০ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি বাংলাদেশি পোশাক পণ্য রপ্তানিতে শুল্ক ছাড় পাওয়া যাবে, ফলে মূলত পাল্টা শুল্ক শূন্যে নেমে আসবে। এই পদক্ষেপ দুই দেশের অর্থনীতির জন্য সুখকর হিসেবে দেখা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য একক বৃহত্তম বাজার। বাংলাদেশ যে পোশাক রপ্তানি করে, তার প্রায় ১৯ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। এ কারণে এই নতুন শুল্ক সুবিধা দেশের তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দি অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা ছিল ৬ দশমিক ৭৬ বিলিয়ন ডলার। মোট আমদানিকৃত পোশাকের মধ্যে প্রায় ৫ দশমিক ১৮ বিলিয়ন ডলার তুলাভিত্তিক এবং অবশিষ্ট অংশ নন-কটন বা তুলাবহির্ভূত পণ্য।

বাংলাদেশ ২০২৫ সালে মোট প্রায় ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এর মধ্যে প্রায় ৮ বিলিয়ন ডলার রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে সেই তুলা দিয়ে পোশাক উৎপাদন করলে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির বড় সুযোগ তৈরি হতে পারে। কারণ এ ধরনের পণ্যের ক্ষেত্রে ১৯ শতাংশ পারস্পরিক শুল্ক ছাড় প্রয়োগ হলে শুল্ক শূন্যে নেমে আসবে, যা রপ্তানিকারকদের জন্য খরচ কমানো এবং প্রতিযোগিতামূলক সুবিধা বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

কাভার্ডভ্যানে বাসের ধাক্কা : চালক-হেলপারসহ তিনজন নিহত
তৈরি পোশাক রপ্তানি কনটেইনারের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়াল চট্টগ্রাম বন্দর
মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া : বাংলাদেশীদের কি অবস্থা?

নন-কটন পণ্যের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাব রয়েছে। বর্তমানে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৩০ শতাংশ নন-কটন পণ্য। সুতরাং এই খাতেও রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক ফয়সাল সামাদ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেন, নতুন পারস্পরিক শুল্ক ব্যবস্থা দেশের তৈরি পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের তুলা ও ম্যানমেড ফাইবার ব্যবহার করে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের তুলা বা ফাইবার ব্যবহার করে তৈরি কাপড় থেকে উৎপাদিত পোশাক রপ্তানি করা হলে শুল্ক কমানো বা শূন্যে নামানোর সুবিধা পাওয়া সম্ভব হবে। এটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং রপ্তানি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

Bangladesh USA
গত সোমবার ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টা শুল্ক চুক্তি (এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্যারিফ) চুক্তিতে স্বাক্ষর করেন। এই সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। ছবি: পিআইডি

ফয়সাল সামাদ আরও বলেন, আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের তুলা উন্নত মানের হিসেবে পরিচিত। এই তুলা ব্যবহার করে দেশের স্পিনিং মিলগুলো উচ্চমানের সুতা উৎপাদন করতে পারবে।

যদিও ব্রাজিল, ভারত বা উজবেকিস্তানের তুলার তুলনায় যুক্তরাষ্ট্রের তুলার দাম কিছুটা বেশি, তবে শুল্ক সুবিধা ও উন্নত মানের সুতা মিলিয়ে অতিরিক্ত ব্যয় সমন্বয় করা সম্ভব। স্থানীয় স্পিনিং মিলগুলো যদি প্রতিযোগিতামূলক দামে মানসম্মত সুতা সরবরাহ করতে পারে, তাহলে পোশাক রপ্তানিকারকরা এটি শক্তিশালী বিপণন কৌশল হিসেবে ব্যবহার করতে পারবে। ফলে উচ্চমূল্যের অর্ডার পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)-এর সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার বলেন, নতুন পারস্পরিক শুল্ক সুবিধা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে সুতা ও পোশাক তৈরি করলে অতিরিক্ত শুল্ক ছাড় পাওয়ার সুযোগ তৈরি হবে। এটি বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে উৎপাদিত সুতা ও পোশাকে শুল্ক ছাড় কার্যকর হলে রপ্তানিকারকরা খরচ কমাতে পারবেন, ফলে বাংলাদেশি পোশাক আরও প্রতিযোগিতামূলক হবে।

তবে তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা তুলনামূলক কম আমদানি করে। এর প্রধান কারণ হলো পরিবহন সময় বেশি এবং দাম কিছুটা প্রিমিয়াম পর্যায়ের। নতুন শুল্ক সুবিধা বাস্তবায়িত হলে উদ্যোক্তারা কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির বিষয়টি পুনর্মূল্যায়ন করতে পারেন। দীর্ঘমেয়াদে বাজার সুবিধা ও শুল্ক সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিলে এটি বাংলাদেশের স্পিনিং ও গার্মেন্টস খাতের জন্য লাভজনক হতে পারে।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “আগের অবস্থানের তুলনায় বাংলাদেশ স্পষ্টভাবে লাভবান হবে। চুক্তির মাধ্যমে আমাদের তৈরি পোশাক খাতের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে। এটি দেশের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”

ড. জাহিদ হোসেন আরও বলেন, শ্রমিক অধিকার, পরিবেশ সংরক্ষণ ও দুর্নীতি নিয়ন্ত্রণের শর্তগুলো কার্যকরভাবে মানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু আন্তর্জাতিক চাপের কারণে নয়, দেশের স্বার্থে প্রয়োগ করা উচিত। শ্রমিক অধিকার রক্ষা, পরিবেশের মান নিশ্চিত এবং দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে মার্কিন ও ইউরোপীয় বাজারে সুবিধা পাওয়া সম্ভব হবে।

আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার বলেন, সুবিধা পুরোপুরি কাজে লাগাতে সরবরাহ ব্যবস্থাপনা উন্নয়ন, লজিস্টিক ব্যয় কমানো এবং দীর্ঘমেয়াদি ক্রয় চুক্তি গুরুত্বপূর্ণ। পাশাপাশি নীতিগত স্থায়িত্ব ও স্পষ্ট বাস্তবায়ন কাঠামো নিশ্চিত করা হলে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্প উল্লেখযোগ্যভাবে লাভবান হবে।

বিজিএমইএ জানিয়েছে, মার্কিন তুলা গুণগতভাবে উন্নত এবং ব্যয়বহুল হওয়ায়, স্থানীয় স্পিনাররা যদি প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে পারেন, তবে রপ্তানিতে বিশাল সম্ভাবনা তৈরি হবে। নতুন বাণিজ্য চুক্তির ফলে মার্কিন বাজারে বাংলাদেশের পোশাকের প্রবেশাধিকারে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটার সম্ভাবনা রয়েছে।

-পতাকানিউজ

বিষয় :পোশাকবাংলাদেশযুক্তরাষ্ট্র
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা অবাধ ও সুষ্ঠু ভোটে কমিশনের প্রস্তুতি সম্পন্ন : সিইসি অবাধ ও সুষ্ঠু ভোটে কমিশনের প্রস্তুতি সম্পন্ন : সিইসি
পরের লেখা ফেনী যুবদল নেতার গরুর খামারে বিদেশি পিস্তল
Ad imageAd image
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাস-পানির বিল

হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাস-পানির বিল

আসছে ‘বড় চাপ’

আসছে ‘বড় চাপ’ : তেল-গ্যাস-বিদ্যুতে লোকসান ৩৬ হাজার কোটি টাকা

Islami

জুমার দিনে যে আমল বেশি করতে বলেছেন রাসুল (স.)

আদালতের নির্দেশে বিএনপি নেতার অবৈধ গরুর হাট উচ্ছেদ

আদালতের নির্দেশে ‘বিএনপি নেতার’ অবৈধ গরুর হাট উচ্ছেদ : মুক্ত হল খেলার মাঠ

হুইলচেয়ারে বসে সংসদে মির্জা আব্বাস

হুইলচেয়ারে বসে সংসদে মির্জা আব্বাস, ‘আমি ফিরেছি মানুষের কাছে’

সর্বশেষ
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরা

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরা, অভিযুক্তের হাতেই তদন্ত: টিআইবি

বিরল নজির

বিরল নজির: বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ট্রাফিকের দুই মামলা

শাড়িকাণ্ড

শাড়িকাণ্ড : তানজিন তিশাকে অব্যাহতি দিতে পিবিআই’র প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চাকতাই শাখার ঋণ কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সাবেক সংসদ সদস্য গোলাম ফারুকের সব সম্পদ ক্রোক

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা : ছাত্রদল নেতা ফটিক কারাগারে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?