পতাকা নিউজ
সোমবার ২০ জুলাই ২০২৬
Hasmat Ali

৩ হাজার ভক্তের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন হাসমত

SSC Exam

পিছিয়ে গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: শূন্য হাতে ফিরলেন আরও ৩৯ বাংলাদেশি
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

শূন্য হাতে ফিরলেন আরও ৩৯ বাংলাদেশি

বৈধ কাগজে ব্রাজিল গিয়ে অনুপ্রবেশ যুক্তরাষ্ট্রে

পতাকা সারথি
শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ
ঢাকা
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসা ৩৯ বাংলাদেশি

অন্ধকার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনাল দিয়ে বেরিয়ে আসছিলেন একের পর এক ক্লান্ত, অবসন্ন মুখ। বিশেষ সামরিক ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন আরও ৩৯ জন বাংলাদেশি। তাদের চোখে ঘুম নেই, আছে শুধু হতাশা, ক্ষয় আর অনিশ্চয়তা। শুক্রবার,  ২৮ নভেম্বর ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র ছিল এমনই।

ফিরে আসাদের প্রায় সবাই স্বপ্ন দেখেছিলেন একদিন পরিবারকে স্বচ্ছল জীবনের নিশ্চয়তা দেবেন। কিন্তু শেষ পর্যন্ত ৩০–৩৫ লাখ টাকা ব্যয় করে ফিরে আসতে হলো শূন্য হাতে, কেউ কেউ আরও বেশি ঋণের বোঝা নিয়ে।

এমন মানবিক বিপর্যয়ের পেছনে রয়েছে প্রতারণা, অব্যবস্থাপনা, আর অনিয়ন্ত্রিত অভিবাসন ব্যবস্থার ফাঁকফোকর। ফেরত আসা ৩৯ জনের মধ্যে ৩৪ জনই জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে বৈধ কাগজে ব্রাজিল গিয়েছিলেন। সেখান থেকে মানবপাচার চক্রের সহায়তায় মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করেন। অন্য পাঁচজনের মধ্যে দুজন সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন আর তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছান। বৈধ ভিসায় যাত্রা শুরু হলেও শেষ পর্যন্ত তাদের অবস্থান হয়ে ওঠে অবৈধ প্রাণের ঝুঁকি নিয়ে সীমান্ত পার হওয়ার পথে পড়ে মানবপাচারের জালে।

ফেরত আসা এসব কর্মীদের মধ্যে ২৬ জনই নোয়াখালীর। এছাড়া কুমিল্লা সিলেট, ফেনী, ও লক্ষ্মীপুরের দুজন এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ এবং নরসিংদীর একজন রয়েছেন। এর আগে চলতি বছরে ১৮৭ বাংলাদেশি ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন। গত দুবছরে এই সংখ্যা ছাড়িয়েছে ২২০ জন।

৪০ সেকেন্ডের টর্নেডোর তাণ্ডবে লন্ডভন্ড ৩৫ পরিবার
এবার বিশ্বকাপ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার ছিল ১৪০ কোটি টাকা : তথ্যমন্ত্রী
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১

ফেরত আসাদের কয়েকজন জানান, বছরের শুরুর দিকে যেসব বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল, তাদের অনেকেরই হাতকড়া ও পায়ে শেকল পরানো ছিল। তবে আজ ফিরিয়ে আনা ৩৯ জনকে ওই ধরনের আচরণ করা হয়নি।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন, ‘সরকার ব্রাজিলে বৈধভাবে কর্মী পাঠানোর অনুমতি দিল কিন্তু সেখান থেকে কর্মীরা যুক্তরাষ্ট্রগামী হয়ে যাচ্ছেন, এটি সরকার বা এজেন্সি কেউই কি খেয়াল করেছে? একেকজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা খরচ করে ফিরে আসছে শূন্য হাতে এর দায় কি শুধু কর্মীদের?’

তিনি আরও বলেন, ‘যে এজেন্সিগুলো পাঠিয়েছে, যারা এই অনুমোদন প্রক্রিয়ায় ছিল তাদের জবাবদিহির আওতায় আনতে হবে। কয়েক হাজার কর্মী এভাবে ব্রাজিল গিয়েছে। নতুন করে অনুমতি দেয়ার আগে সরকারকে সতর্ক হতে হবে।’

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও কঠোর করেছেন। দ্রুত শুনানি, দ্রুত রায় এবং চার্টার্ড বা সামরিক ফ্লাইটে ফেরত পাঠানোর প্রবণতা বেড়েছে।

মার্কিন আইন অনুযায়ী, বৈধ কাগজ ছাড়া থাকা কাউকে আদালতের রায় বা প্রশাসনিক আদেশে ফেরত পাঠানো যায়। আশ্রয়ের আবেদন ব্যর্থ হলে আইসিই তাৎক্ষণিকভাবে রিমুভাল কার্যক্রম পরিচালনা করে। এমন প্রক্রিয়ায় বাংলাদেশসহ দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর অভিবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ব্রাজিলের সহজ ভিসা, উন্নয়ন প্রকল্পে শ্রমিকের চাহিদা এবং ল্যাটিন আমেরিকা হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের ‘শর্টকাট রুট’ এই তিন কারণেই ব্রাজিল অভিবাসী প্রার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু বাস্তবে সেখানে কাজের নিশ্চয়তা নেই। দালালেরা সীমান্ত পার করানোর নামে বিপজ্জনক পথ বেছে নেয়। ধরা পড়লে বছরের পর বছর ডিটেনশন সেন্টারে আটকে থাকতে হয়। এতে লক্ষাধিক টাকা খরচ করে পরিবারগুলো আরও অসহায় হয়ে পড়ে।

পতাকানিউজ/আরএস/আরবি

বিষয় :যুক্তরাষ্ট্র
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা 98 চাঁদপুরে বাসচাপায় নানি-নাতনির মৃত্যু
পরের লেখা চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস বিক্রেতাকে হত্যা চট্টগ্রামে থানার অদূরে ছুরিকাঘাতে যুবক নিহত
Ad imageAd image
আরও পড়ুন
Hasmat Ali

৩ হাজার ভক্তের শরীরে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন হাসমত

Asas New Committee

আনোয়ারা সাংবাদিক সমিতির নতুন কমিটি— সভাপতি সুমন, সম্পাদক ফরহাদ

Death Asad

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা

Feni Football

বিশ্বকাপ উন্মাদনা : ফেনীর ৪ স্থানে বড় পর্দায় দেখানো হবে ফাইনাল

Ctg Board HSC

পরীক্ষা শুরুর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীদের স্মারকলিপি

সর্বশেষ
Md. Shamim

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান

Ctg Flood 1

বাড়ছে নদীর পানি—৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা

Legal Aid

লিগ্যাল এইডে ১ লাখ ৪০ হাজার কারাবন্দিকে সহায়তা

Bus Accident

যাত্রীবাহী বাস হঠাৎ খাদে : নিহত ১, আহত ১০

Messi Yamal

বিশ্বকাপ ফাইনাল আজ, মেসি নাকি ইয়ামাল—শেষ হাসি কার?

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?