পতাকা নিউজ
শনিবার ১৪ মার্চ ২০২৬
সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতার কাছাকাছি পৌঁছেছে। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়ায় ৪ হাজার ২৬৬ দশমিক ২০ ডলার, যা আগের দিনের তুলনায় ০ দশমিক ৩৯ শতাংশ বেশি

দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

Hazrat Shajalal Bimanbandar

মধ্যপ্রাচ্যে যুদ্ধ : শাহজালালে ১৫ দিনে ৪৭৫ ফ্লাইট বাতিল

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: শেখ হাসিনার মামলার রায় কবে ঘোষণা হবে, জানা যাবে আজ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

শেখ হাসিনার মামলার রায় কবে ঘোষণা হবে, জানা যাবে আজ

মানবতাবিরোধী অপরাধ

পতাকা প্রহরী
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ
জুলাইয়ের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জুলাইয়ের গণ-অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় কবে ঘোষণা করা হবে, তা নির্ধারিত হবে আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন। তাঁর সঙ্গে রয়েছেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এরই মধ্যে রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছেন। তিনি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। অপরদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান রয়েছেন পলাতক।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠনের পর প্রথম মামলা হিসেবে ট্রাইব্যুনালে আনা হয় জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগ—যেখানে একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। ১৭ অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম শুনানিতেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ইরানের জ্বালানি অর্থনীতির প্রাণকেন্দ্র খারগ দ্বীপ : কেন এত গুরুত্বপূর্ণ
ইমাম—মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম, অপরিবর্তিত রূপা

পরবর্তীকালে চলতি বছরের ১৬ মার্চ প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দ্বিতীয় আসামি হিসেবে যুক্ত করেন। এরপর তৃতীয় আসামি হিসেবে যুক্ত হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বহু দফা সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে ১ জুন আনুষ্ঠানিকভাবে তিন আসামির বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করে রাষ্ট্রপক্ষ।

এই অভিযোগে মোট ৫টি অভিযোগ আনা হয়—
১. ১৪ জুলাই গণভবনে শেখ হাসিনার দেওয়া উসকানিমূলক বক্তব্য,
২. হেলিকপ্টার ও ড্রোনসহ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন নির্দেশ,
৩. রংপুরে ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা,
৪. রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা,
৫. আশুলিয়ায় ৬ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা।

১০ জুলাই ট্রাইব্যুনাল এই ৫ অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু করে। একই দিন রাজসাক্ষী হতে আগ্রহ প্রকাশ করেন সাবেক আইজিপি মামুন।

গত ১২ অক্টোবর মামলার যুক্তিতর্ক শুরু হয় এবং শেষ হয় ২৩ অক্টোবর। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যুক্তিতর্কে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—দাবি করেন।

অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পক্ষে খালাস প্রার্থনা করেন। রাজসাক্ষী মামুনের পক্ষেও তাঁর আইনজীবী যায়েদ বিন আমজাদ খালাসের আবেদন জানান।

রায় ঘোষণার তারিখ নির্ধারণকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।

প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বুধবার সাংবাদিকদের বলেন, ‘যে কোনো বিশৃঙ্খলার প্রচেষ্টা আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়তার সঙ্গে রুখে দেবে।’

তিনি আরও বলেন, ‘ট্রাইব্যুনালের বিচার পুরোপুরি স্বচ্ছ ও স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। কিছু মহল সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর অংশ হিসেবেই এই বিচারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’

আইন বিশেষজ্ঞদের মতে, এটি কেবল মানবতাবিরোধী অপরাধের বিচার নয়, বরং জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্রীয় জবাবদিহির প্রথম বড় পরীক্ষা। আদালতের রায়ের মাধ্যমে ট্রাইব্যুনাল শুধু অপরাধীদের দায় নির্ধারণ করবে না, বরং নতুন রাজনৈতিক বাস্তবতায় ন্যায়বিচারের সীমারেখাও নির্ধারণ করবে।

রায়ের তারিখ ঘোষণার মধ্য দিয়ে এ মামলার বিচারিক যাত্রা প্রবেশ করতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে—যার প্রভাব পড়তে পারে দেশের সামগ্রিক রাজনৈতিক স্থিতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষণেও।

পতাকানিউজ/এনটি

বিষয় :শেখ হাসিনা
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা chatrolig পেট্রোলবোমা তৈরির সময় ছাত্রলীগনেতাসহ ৩ জন হাতেনাতে গ্রেপ্তার
পরের লেখা জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে আজ উত্তপ্ত ঢাকা, নিরাপত্তা বলয়ে ট্রাইব্যুনাল এলাকা
Ad imageAd image
আরও পড়ুন
খুলনা

কৃষকদল নেতার মরদেহ নিয়ে বিএনপির বিক্ষোভ

পেট্রল পাম্প বহুদূর

রাত থেকেই পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন

ঢাকা

জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর

ইরান‑যুদ্ধের মাঝেই ট্রাম্পের মন্তব্য

সিএনএনের বিশ্লেষণ : ইরান যুদ্ধে ট্রাম্প না জেতার সাত কারণ

বগুড়া-৬ ও শেরপুর-৩

বগুড়া-৬ ও শেরপুর-৩: প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ

সর্বশেষ
আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আকস্মিক পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী দেখলেন, হাসপাতালে ডাক্তার অনুপস্থিত

বগুড়ায় কারাবন্দী আওয়ামী লীগ নেতা জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে মৃত্যু

ধারাবাহিক মৃত্যুর ক্রমিক নম্বর ৬ 

rab

কক্সবাজারে নূরুল আমিন হত্যা মামলায় বাবা-মা ও ছেলে গ্রেপ্তার

শাহিদ–কৃতি–রশ্মিকা

শাহিদ-কৃতি-রশ্মিকার পারিশ্রমিকে কত পার্থক্য?

Ctg Dengu 2

চট্টগ্রামে ডেঙ্গু রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?