মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার, ৩০ মার্চ বিকেল ৫টায় উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০)। তবে বাকি দুজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ওইদিন বিকেলে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগামী মাক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া। মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল রাখা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে কাজ করছে পুলিশ।’
পতাকানিউজ/এসআই/আরবি

