মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দুই তেল ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়াও উপজেলার শহরের বিভিন্ন তেলের পাম্পে ও ডিপোতে উপজেলা প্রশাসন তদারকি করছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকালে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামে দুই ব্যবসায়ীকে জরিমানা করে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো.মুবিল্লাহ আকন। ২টি দোকানের মালিককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা আদায়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মুবিল্লাহ আকন পতাকানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু’জনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা দেখা য়ায়, এই দুই দোকানে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মজুদ রয়েছে। অতিরিক্ত এলপিজি গ্যাস ও তেল জব্দ করে ফায়ার সার্ভিসে জিম্মায় নেওয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
-পতাকানিউজ/এসআই

