বাংলাদেশ নামক ভূখণ্ডের জন্য সকলেই আন্দোলন, সংগ্রাম করলেও সংখ্যালঘুরা নিজভূমে পরবাসী হিসেবে দিন কাটাচ্ছে । তাই ঐক্য পরিষদ ঘোষিত আট দফার বাস্তবায়ন জরুরি ভিত্তিতে হওয়া দরকার ।
শুক্রবার, ৭ আগস্ট বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা ঐক্য পরিষদ কার্যালয়ে আয়োজিত আনোয়ারা উপজেলা ঐক্য পরিষদের সভায় বক্তারা এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, সাগর মিত্র, অনুপ দাশ, প্রণব দাশগুপ্ত, হরিপদ চৌধুরী বাবুল,কল্লোল সেন, অধ্যাপক সুমন পাল, তাপস বল, দক্ষিণ জেলা যুব ঐক্য সভাপতি অ্যাড. সুমন সরকার, সাধারণ সম্পাদক গৌতম দাশ, যীশু দাশ, পলাশ মিত্র, কাজল বোস, কনক চৌধুরী, সাংবাদিক কাঞ্চন সুশীল, রামলাল দেবনাথ প্রমুখ।
সভার দ্বিতীয় পর্বে সর্বসম্মতিতে হরিপদ চৌধুরী বাবুলকে আহ্বায়ক ও যীশু দাশকে সদস্য সচিব করে তিন মাসের জন্য ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন— সাগর মিত্র, অনুপ দাশ, কল্লোল সেন, কাজল বোস ,জগন্নাথ সেন, রামলাল দেবনাথ, কনক চৌধুরী, মাস্টার সবুজ বড়ুয়া ও সাংবাদিক কাঞ্চন সুশীল।
পতাকানিউজ

