ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার, ৮ এপ্রিল সকালে নির্বাচন ভবনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, ‘মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। ভোটগ্রহণ ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা।
এর আগে, গত সোমবার ইসি সচিব বলেছিলেন, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পাবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
তফসিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিতে হবে।
পতাকানিউজ/আরবি

