ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু হয়েছে আজ, বুধবার (২২ এপ্রিল)। আগামীকাল বৃহস্পতিবার, ২৩ এপ্রিল চলবে এ বাছাই কার্যক্রম।
রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের যারা প্রার্থী, তাদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার, ২১ এপ্রিল বিকেল ৪টায় শেষ হয়েছে।
আমাদের এ তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।
২২ এপ্রিল বিকেল ২টা থেকে ৪টা, ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই হবে। আর এরপরে বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে কমিশনের কাছে।
তফসিল অনুযায়ী, বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
প্রসঙ্গত, জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। দলীয় বণ্টন অনুযায়ী, বিএনপি জোটের জন্য ৩৬টি, জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন নির্ধারিত রয়েছে।
পতাকানিউজ/আরবি

