বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি সকালে শপথ অনুষ্ঠান শেষে আয়োজিত এক বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। এতে সভাপতি করেন তারেক রহমান।
এদিকে সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে — বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি-ফ্রি গাড়ি গ্রহণ করবেন না এবং সরকারি বরাদ্দে কোনো প্লট গ্রহণ করবেন না।
এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথগ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।
শপথ নেওয়ার পর সংসদ সদস্যরা শপথপত্রে সই করেন।
এদিকে আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
এছাড়া আজ সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
পতাকানিউজ/আরবি

