জুলাই সনদ কার্যকর ও সংস্কার বাস্তবায়ন না হলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।
সোমবার, ১১ আগস্ট রাতে রাজধানীর বাংলামটরে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আখতার হোসেন বলেন, আইনশৃঙ্খলার যে পরিস্থিতি, তাতে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব কি না, তা নিয়ে সংশয় আছে। তবে ইভিএম বাতিল ও ‘না ভোট’ ফেরানোর সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখছি।
তিনি আরও বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা দরকার। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশ আবার আগের জায়গায় ফিরে যাবে।
পতাকানিউজ/এআই

