কক্সবাজারের কুতুদিয়ায় আগুনে ৭ টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং কুতুব শরীফ দরবার সংলগ্ন পাড়ায় আগুনের এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহমদ।
তিনি জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ২টি ইউনিট দ্রুত গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই ভস্মিভূত হয় মো. রিদোয়ান, মাওলানা ফোরকান, কলিম উদ্দিন, রুহুল আমিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ ও আবু তাহেরের ঘর।
সোহেল আহমদ বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়া নিশ্চিত হওয়া গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
-পতাকানিউজ/এনএ

