বৃহস্পতিবার দিনের শুরুতে সকালেই সচিবালয়ে পৌঁছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দিনের কর্মসূচি মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত বৈঠকে অংশ নেন। বৈঠকের পর সবাইকে বিস্মিত করে তিনি হেঁটে রওনা দেন সচিবালয়ের অদূরে একটি অনুষ্ঠানে। সাধারণত, প্রধানমন্ত্রী গাড়িবহর নিয়ে চলাফেরা করেন। কিন্তু বৃহস্পতিবার সেই রীতির ব্যতিক্রম ঘটিয়ে তিনি যখন হাঁটা শুরু করেন, তখন তার সঙ্গে ছিলেন নিরাপত্তা কর্মী এবং তার ব্যক্তিগত কর্মীরা।
সচিবালয়ের পাশের ওসমানী স্মৃতি মিলনায়তন। সেখানে জন্মাষ্টমী উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রেস উইং থেকে পাঠানো ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ের ভেতর থেকে দক্ষিণ দিকের মূল গেট দিয়ে বের হন। এর হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছেন। প্রধানমন্ত্রীর হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছার ছবি প্রচার হওয়ার পর থেকেই নতুন আলোচনা শুরু হয়েছে। এই সময় তিনি আশপাশের জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। জনতাও প্রধানমন্ত্রীকে দেখে দূর থেকে শুভেচ্ছা জানান।

-পতাকানিউজ

