ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনদহীন এক চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার, ১৩ জানুয়ারি দুপুরে উপজেলার তন্তর বাজারে এ অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযান সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারের নয়ন ফার্মেসির মালিক নারায়ণ চন্দ্র পাল দীর্ঘদিন ধরে তন্তর বাজারে নিজ দোকানে চিকিৎসক পরিচয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের সেখানে অভিযান চালানো হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, ব্যবস্থাপত্রে মেডিকেল প্র্যাকটিশনার, ডিপ্লোমা ইত্যাদি এবং নামের আগে ডাক্তারও লিখেছেন। অথচ তার কাছে কোনো সনদ নেই। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় নারায়ন পালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
পতাকানিউজ/বিপিবি/আরবি

