সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ফের ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক কর্মকর্তা মেজর (অব.) মাঞ্জিল হায়দার চৌধুরীকে। বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট জামশেদ আলম এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এ মামলায় ৪ দিনের রিমান্ড শেষে তাকে আজ আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের উপ-পরিদর্শক মো.আমজাদ হোসেন তালুকদার পুরায় ৭ দিনের রিমান্ড চেয়ে পুনররায় আবেদন করেন।
এর আগে গত সোমবার, ২৬ এপ্রিল থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৪ দিনের রিমান্ডে ছিলেন তিনি। তারও আগে ২১ এপ্রিল একই মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। এছাড়া একটি হত্যা মামলায় তিন দফা ১২ দিনের রিমান্ডে ছিলেন মাঞ্জিল হায়দার।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, আসামিকে রিমান্ডে নিয়ে অনেক তথ্য পাওয়া গেছে। উক্ত তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাকে আরও রিমান্ডে নেয়া প্রয়োজন।
আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পুলিশের এসআই আওলাদ হোসেম বাদী হয়ে ওইদিন মামলাটি করেন।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দারকে গ্রেপ্তার করা হয়। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহতের ঘটনায় নিউ মার্কেট থানার মামলায় পরের দিন তার চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। এরপর আবার ৫ দিনের রিমান্ডে নেয়া হয়। পরে আরও তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।
পতাকানিউজ/এএ/আরবি

