নির্বাচনী হাওয়া লেগেছে আলোচিত রাউজানে। একের পর হত্যাকাণ্ডে পত্রিকার শিরোনাম হওয়া রাউজানকে বাসযোগ্য শান্তির জনপদে বিনির্মাণের প্রত্যয়ে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলার বিশাল প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ২৯ নভেম্বর বিকেলে রাউজানের প্রাণকেন্দ্র জলিল নগর চত্বরে সংগঠনের সভাপতি ও বৃহত্তর সুন্নি জোটের রাউজান সংসদীয় আসনে মোমবাতি প্রতীকের প্রার্থী অধ্যক্ষ ইলিয়াছ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ। প্রধান বক্তা ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলাইমান ফরিদ। প্রীতি সমাবেশ প্রস্তুতি কমিটির সচিব মুহাম্মদ নাজিম উদ্দিন, সদস্য এম সাইফুল ইসলাম নেজামী ও রবিউল হোসাইন সুমনের যৌথ পরিচালনায় সমাবেশে উদ্বোধক ছিলেন জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি জননেতা অধ্যক্ষ সৈয়্যদ মোহাম্মদ জামাল উদ্দিন।
অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী বলেন, ‘আমাদের রাউজান এখন সন্ত্রাসীদের দখলে আছে। অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সুফিবাদী চেতনার নেতৃত্ব রাউজানে অপরিহার্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সুন্নিপন্থী প্রার্থীদের বিজয়ই সুশাসনের একমাত্র পথ।’
অন্যান্য বক্তারা বলেন, দেশ পরির্বতনের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে এবং কয়েকটি দল মিলিত হয়ে ক্ষমতার ভাগাভাগির রাজনীতিতে জড়িত। ক্ষমতার এই বণ্টনমূলক নীতি জনগণ কখনও মেনে নেবে না। বক্তারা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসনের গুরুত্বে জোর দেন এবং কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে বলে উল্লেখ করেন।
স্বাগত বক্তব্য রাখেন- ইসলামী ফ্রন্ট রাউজান (উত্তর) শাখার সভাপতি উপাধ্যক্ষ আল্লামা শামসুল আলম নঈমী। শুভেচ্ছা বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মোশাররফ হোসেন।
এতে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ হাফেজ আবু জাফর আলকাদেরী, অধ্যক্ষ এস এম আবু মোস্তাক আলকাদেরী, মাওলানা মাহবুবুর রহমান হাবীবি, মাওলানা আবুল কাশেম রেজভী, মাওলানা জিল্লুর রহমান হাবিবী, মাওলানা ইদ্রিস আনসারী, মুহাম্মদ ইসমাইল, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, দিদারুল আলম, অহিদুল আলম, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মুহাম্মদ জানে আলম, মাওলানা শওকত হোসাইন রেজভী, মাওলানা শামসুল আলম হেলালী।
উপস্থিত ছিলেন- মাওলানা মোহাম্মদ মাহাবু, মাওলানা মনসুর নেজামী, শফিকুল ইসলাম ফারুকী, সালামত আলী, মুহাম্মদ আমান উল্লাহ আমান, মুহাম্মদ নুরুল হায়দার, মুহাম্মদ আবু রায়হান, মাছুমুর রশিদ, কাজী মাওলানা শওকত, হাসান সওদাগর তৈয়্যবী, এরশাদ খোন্দকার, কে এম রিমন, আজম কোম্পানী, কে এম আজাদ রানা, তাজুল ইসলাম আসিফ, কাজী মুহাম্মদ কায়েস উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ আসিফ তানভীর, মুহাম্মদ শওকত উদ্দিন প্রমূখ।
পতাকানিউজ/এএইচ

