জাতির উদ্দেশে ভাষণ দেবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার, ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিমন এবং বাংলাদেশ বেতার সম্প্রচার করবে।
অন্তর্বর্তীকালীন সরকারের পথচলার ইতি টেনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর তারেক রহমানের হাত ধরে শুরু হয়েছে নতুন সরকারের যাত্রা। প্রায় দুই যুগ পর যাত্রা শুরু হলো বিএনপির নেতৃত্বাধীন সরকারের।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এ সরকার।
গত মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ পড়ান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীতাবাদী দল (বিএনপি) ২০৯ আসনে জয়ী হয়। এর মধ্যে বিএনপি জোটের শরিকেরা তিনটি আসন পায়।
পতাকানিউজ/আরবি

