বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকলকে নিয়ে একত্রিত হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি স্পষ্ট করেছেন, ‘আমরা কাউকে হেয় করি না, কাউকে ছোটও ভাবি না। আমাদের লক্ষ্য সবার মতামতকে সম্মান জানিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা।’
তিনি আরও বলেন, ‘আজ যারা সংস্কারের কথা বলছেন, তাদের জন্য জানাই, শহীদ জিয়ার সৈনিকেরা এসব সংস্কারের দাবি আরও আড়াই বছর আগে থেকেই তুলে আসছে।’
সোমবার (১১ আগস্ট) নওগাঁয়ে বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে ভার্চুয়ালভাবে বক্তব্যকালে এসব কথা বলেন দলের এই শীর্ষ নেতা।
তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বিএনপি কোন কোন সংস্কার করতে চায়, কীভাবে রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তুলতে চায়, তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে ৩১ দফায়।’
তিনি আরও উল্লেখ করেন, ‘বিএনপির এই ৩১ দফা এবং সরকারের ঐকমত্য কমিশনের বক্তব্য পরস্পর মিলে যায়; শুধু মাত্র দুই-তিনটি বিষয় ভিন্ন হতে পারে।’
পতাকানিউজ/এনটি

