বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পৌঁঁছে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের দিন বিকেলে তিনি নিজের ফেসবুক ভেরিফাইড পেজে লিখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা’। এতে ৭টি ছবিও পোস্ট করেন তিনি।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ, বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় সংবর্ধনাস্থলে পৌঁছানয় তারেক রহমানের বহনকারী লাল-সবুজ রংয়ের বাসটি।
আজ বেলা সাড়ে ১২টায় তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হন তিনি। বিমানবন্দর থেকে তারেক রহমান বের হয়ে খালি পায়ে ঘাসের ওপর কিছুক্ষণ দাঁড়ান। পরে তিনি হাতে একমুঠো মাটি তুলে নেন। এরপর লাল-সবুজ রংয়ের একটি বাসে উঠেন। গাড়িটির চারপাশে ছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
এর আগে আজম বৃহস্পতিবার সকাল ১১ টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
তারও আগে আজ সকাল ৯ টা ৫৬ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি।
পতাকানিউজ/আরবি

