টানা ৩ দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার, ১২ এপ্রিল থেকে শুরু হয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত এ ছুটি চলবে। বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ছুটির তালিকা অনুযায়ী, রবিবার, ১২ এপ্রিল বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি রয়েছে।
এরপর সোমবার, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে একদিনের ছুটি। এছাড়া পরদিন মঙ্গলবার, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে একদিনের ছুটি নির্ধারিত রয়েছে। এতে টানা ৩ দিন বন্ধ থাকছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
এর আগে শুক্র ও শনিবার ১০-১১ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকছে।
সবমিলিয়ে সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের ছুটিতে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান।
পতাকানিউজ/আরবি

