চট্টগ্রামে আলোচিত শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ওরফে বাবলা হত্যা মামলায় দুইজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে র্যাবের বিশেষ একটি টিম অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন, মো. আলাউদ্দিন ও মো. হেলাল। এঘটনায় মামলা দায়ের হওয়ার পরই অভিযানে নেমেছে র্যাব ৭।
র্যাব জানিয়েছে, ‘আটককৃত দু্ইজন এজাহারনামীয় ৬ ও ৭ নং আসামি।’
এর আগে, গত বুধবার, ৫ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে সরোয়ারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
পতাকানিউজ/এএইচ

